দুই গোলে এগিয়ে গিয়েও হারল পিএসজি
২০ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। বাস্তিয়ার কাছে ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের হারটি ৪-২ গোলে।
শনিবার বাস্তিয়ার মাঠে ২০ মিনিটের মধ্যে লুকাস মাওরা ও আদ্রিয়ানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
৩২ ও ৪৫তম মিনিটের দুই গোলে প্রথমার্ধেই স্কোরলাইন ২-২ করে ফেলে বাস্তিয়া। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই হারের পর ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে পিএসজি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অলিম্পিক মার্শেই। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে লিওঁ আছে দ্বিতীয় স্থানে। আর ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট পাওয়া সেন্ট এতিয়েনের আছে তৃতীয় স্থানে।
আর এই জয়ের পরও ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বাস্তিয়া আছে চতুর্দশ স্থানে।
