২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত মৌসুমকে এখনই ছাড়িয়ে নেইমার!

এ মৌসুমের মাঝামাঝি সময়েই গতবারের চেয়ে বেশি গোল করেছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 12:58 AM

Updated : 22 Aug 2022, 11:27 AM

এলচের বিপক্ষে স্প্যানিশ কাপে ৫-০ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেন নেইমার।

চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে তিনি করেন ১৬ গোল। ২১ ম্যাচ কম খেলেই গত মৌসুমের গোল ছাড়িয়ে গেলেন ব্রাজিলের এই তারকা।

ম্যাচ শেষে নেইমার জানান, দলকে সহায়তা করতে পারায় তিনি খুশি। নিজের গোল নিয়েও খুশি তিনি।

ব্রাজিলের সান্তোস থেকে যোগ দেয়ার দেড় বছরের মধ্যে গোল করার দিক থেকে বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন নেইমার।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪১ ম্যাচ খেলে ১৫ গোল করেন নেইমার। লা লিগায় করেছিলেন ৯ গোল, এবার এরই মধ্যে লিগে ১১ গোল করে ফেলেছেন তিনি।

গতবার চ্যাম্পিয়ন্স লিগে চার গোল করেন নেইমার। একটি করে গোল করেন স্প্যানিশ কাপ ও স্প্যানিশ সুপার কাপে। তার লক্ষ্যভেদেই স্প্যানিশ সুপার কাপ জেতে বার্সেলোনা।