২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের ভোটে জার্মানির সেরা ক্রুস

সমর্থকদের ভোটে জার্মানির সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন টনি ক্রুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 09:29 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

জার্মানির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ডিএফবি পরিচালিত ভোটে এই সম্মান অর্জন করেন মিডফিল্ডার ক্রুস। গত তিন বছর ধরে সেরা হয়ে আসছিলেন বর্তমানে আর্সেনালে খেলা মেসুত ওজিল।

৪০.৬ শতাংশ ভোট পান এই মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ক্রুস। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা সহ দুটি শিরোপা জেতেন তিনি। পরে দেশের হয়ে ব্রাজিল বিশ্বকাপ জয়েও দারুণ অবদান রাখেন ক্রুস।

ক্রুসের চেয়ে ১.৯ শতাংশ ভোট কম পেয়ে দ্বিতীয় হন বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা।

অবাক করার মতো বিষয় হলো, এবারের ফিফা ব্যালন ডি’অর তিন জনের সংক্ষিপ্ত তালিকায় থাকা মানুয়েল নয়ার মোট ভোটের মাত্র ৬.৬ শতাংশ পেয়েছেন।