২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে অঘটনের শিকার জোকোভিচ

কাতার ওপেনে অঘটনের শিকার হয়েছেন নোভাক জোকোভিচ। ক্রোয়েশিয়ার ইভো কারলোভিচের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 08:04 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

গত বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় শেষ আটের ম্যাচে জোকোভিচ প্রথম সেট জিতলেও পরের দুই সেট হেরে যান। ৬-৭, ৭-৬, ৬-৪ গেমে জেতেন কারলোভিচ।

সেমি-ফাইনালে সপ্তম বাছাই কারলোভিচ খেলবেন স্পেনের দাভিদ ফেরারের বিপক্ষে।

অন্য সেমি-ফাইনালে খেলবেন চেক প্রজাতন্ত্রের টমাস বের্দিচ ও ইতালির আন্দ্রেয়াস সেপ্পি।