আবার আফ্রিকা সেরা হয়ে তুরের রেকর্ড
আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার জয়ে রেকর্ড গড়লেন ইয়াইয়া তুরে। টানা চারবারের মতো মহাদেশটির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) এই মিডফিল্ডার।
গ্যাবনের ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক আউবামেয়াং এবং নাইজেরিয়ার ভিনসেন্ট এনিয়েমাকে হারিয়ে পুরস্কারটি জেতেন ম্যানচেস্টার সিটির তুরে।
গত বৃহস্পতিবার নাইজেরিয়ার লাগোসে আফ্রিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সিএএফের এক অনুষ্ঠানে ৩১ বছর বয়সী এই খেলোয়াড়কে পুরস্কৃত করা হয়।
ক্যামেরুনের ফরোয়ার্ড সামুয়েল এতোও চারবার এই পুরস্কার পান। তুরে ২০১১ সাল থেকে টানা পুরস্কারটা জিতে আসছেন।
আফ্রিকার দেশগুলোর জাতীয় দলের কোচ ও অধিনায়কদের ভোটে সেরা খেলোয়াড় বাছাই করা হয়।
