২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা-আবাহনী প্রস্তুতি ম্যাচ ড্র

এগিয়ে গিয়েও আবাহনী লিমিটেডের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অবশ্য ম্যাচের ফল নয়, মৌসুম শুরুর আগে দলের প্রস্তুতি ম্যাচের খেলা দেখে খুশি দুই কোচই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 07:32 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

ঢাকার সামরিক জাদুঘর মাঠে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশের ঘরোয়া লিগের দুই বড় দল। এনামুল হক মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন। পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে সমতায় ফেরান শাহেদুল আলম। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতাতেই শেষ হয় ম্যাচটি।

এগিয়ে গিয়েও জয় না পাওয়ায় হতাশ নন মুক্তিযোদ্ধার ইতালিয়ান কোচ ফ্লাভিও রাফ্ফো। শিষ্যদের খেলা দেখে আসন্ন মৌসুম নিয়ে আশাবাদী তিনি।

“ভালো ম্যাচ হয়েছে। প্রস্তুতিও ভালো হয়েছে। আশা করি আমাদের দলটা ঘরোয়া মৌসুমে ইতিবাচক ফল করবে।”

পিছিয়ে পড়ে সমতায় ফেরা আবাহনী পুরো ম্যাচে বল পায়ে রাখার দিকেই মনোযোগী ছিল বেশি। সব মিলিয়ে ছাত্রদের খেলায় খুশি দলটির কোচ জর্জ কোটানও।

Image
প্রস্তুতি ম্যাচ হলেও মুক্তিযোদ্ধা কোচকে বেশ ব্যস্তই দেখাল।

প্রস্তুতি ম্যাচ হলেও মুক্তিযোদ্ধা কোচকে বেশ ব্যস্তই দেখাল।

Image
আবাহনী কোচ জর্জ কোটান বরাবরের মতো শান্ত থাকলেন।

আবাহনী কোচ জর্জ কোটান বরাবরের মতো শান্ত থাকলেন।

“দুই দলই ভালো খেলেছে। তবে ম্যাচে আমাদের ছেলেরা বেশি সময় বল নিয়ন্ত্রণে রেখেছিল। আমাদের দলটার অনেক উন্নতি হয়েছে।” “ওদের চেয়ে আমরা গোলের সুযোগ বেশি তৈরি করেছিলাম। অন্তত তিন-চারটা সুযোগ থেকে গোল পেতে পারতাম আমরা কিন্তু তা পায়নি”, যোগ করেন তিনি। জাতীয় দলের অনুশীলনে ব্যস্ত থাকায় পাঁচ ফুটবলারকে এই ম্যাচে খেলাতে পারেনি আবাহনী। কোটান তাদের অভাব অনুভব করার কথা জানান। প্রস্তুতি ম্যাচে দলের শক্তি পরখ করে নিতে দিয়ে পুরোনো কিছু দুর্বলতাও চোখে পড়েছে কোটানের। মৌসুম শুরুর আগে এ দুর্বলতা দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি। “স্ট্রাইকিংয়ের সমস্যা আবাহনীতে আগেও ছিল। এখনো আছে। তবে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা।”