২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে পেতে টাকা ব্যাপার নয় পিএসজির

বার্সেলোনা ছাড়লে তাকে পাওয়ার দৌড়ে প্রথম সারিতেই থাকবে পিএসজি। দলটির মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে বলেছেন, বার্সেলোনা তারকাকে পেতে ফরাসি ক্লাবটির জন্য টাকা কোনো ব্যাপার নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 06:24 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

মেসির বাবার সঙ্গে যোগাযোগ চেলসির

সম্প্রতি মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে জোর গুজব চলছে স্পেনের গণমাধ্যমে। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চেলসির কর্মকর্তারা মেসির বাবা হোর্হের সঙ্গে কথা বলেছেন।

এরই মধ্যে পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার পাস্তোরে মেসিকে নিয়ে এমন কথা বললেন।

“মেসি বার্সেলোনা ছাড়তে চাইলে পিএসজি মালিকরা চুক্তি করার জন্য উন্মুখ হয়ে আছে। এই ক্লাবের যতগুলো খুশি লিওনেল মেসি কেনার সামর্থ্য আছে; তাই টাকা কোনো সমস্যা নয়।” বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ সালের গ্রীষ্ম পর্যন্ত। এর মধ্যে বার্সেলোনা থেকে তাকে নিতে হলে বাইআউট ক্লজের অঙ্কটা পরিশোধ করতে হবে পিএসজির। মেসির বাইআউট ক্লজ ২৫ কোটি ইউরো।