২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমার বিতর্কে বার্সা কোচের পাশে আনচেলত্তি

মেসি-নেইমারকে শুরুর একাদশে না নিয়ে খেলে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে যাওয়ার পর সমালোচনার মুখে থাকা বার্সেলোনা কোচ লুইস এনরিকের পাশে দাঁড়িয়েছেন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 12:06 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

স্পেনের লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচের শুরুর একাদশে দলের দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমারকে খেলাননি এনরিকে। জরদি আলবার আত্মঘাতী গোলে সোসিয়েদাদের কাছে ১-০ ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। এর পর থেকেই সমালোচকদের তোপের মুখে আছেন এনরিকে।

স্প্যানিশ কাপের শেষ ষোলোর লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগের দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচের পক্ষেই কথা বললেন আনচেলত্তি।

“ড্রেসিংরুমের অনেক বিষয় নিয়ে কোচকে সিদ্ধান্ত নিতে হয়; এনরিকে এসব সিদ্ধান্ত নেয়ার জন্য সঠিক ব্যক্তি এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা আমার কাছে ঠিকই মনে হয়েছে।”

সোসিয়েদাদের কাছে হেরে যাওয়া ওই ম্যাচে মুনির এল হাদ্দাদির পরিবর্তে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। আর নেইমার ৫৮তম মিনিটে মাঠে নামেন পেদ্রোর বদলি হিসেবে। দ্বিতীয়ার্ধে দুজনে গোলের একাধিক সুযোগ তৈরি করলেও গোল পায়নি বার্সেলোনা।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় আতলেতিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে খেলতে যাবে কার্লো আনচেলত্তির দল।