২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধূমপানে আর্সেনাল গোলরক্ষকের ২৩ লাখ টাকা জরিমানা

ধূমপান করে ফেঁসে গেছেন আর্সেনালের গোলরক্ষক ভয়চেখ স্ট্রেন্সনে। বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হচ্ছে পোল্যান্ডের এই খেলোয়াড়কে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 06:40 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

গত বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনের কাছে হেরে যাওয়া ম্যাচের পর গোছল করার সময় ধূমপান করায় ভয়চিখকে ২০ হাজার পাউন্ড (প্রায় ২৩ লাখ টাকা) জরিমানা করা হয়।

ভয়চিখের ধূমপান করাটা হয়তো আর্সেনাল কোচ আর্সেন ভেঙ্গারের ক্ষোভের একমাত্র কারণ নয়। নতুন বছরের প্রথম দিনে সাউথ্যাম্পটনের মাঠে ২-০ গোলে হারে লন্ডনের ক্লাবটি। আর ওই দুই গোলেই বড় ভুল ছিল ২৪ বছর বয়সী এই গোলরক্ষকের।

গত রোববার হাল সিটির বিপক্ষে ভয়চেখের বদলে কলম্বিয়ার গোলরক্ষক দাভিদ অসপিনাকে খেলান ভেঙ্গার।

আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির বিপক্ষে ভয়চিখ দলে ফিরবেন কি না, এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানায়নি আর্সেনাল।

২০ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ইপিএলের ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।