২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়ে সামিট ওপেনের শীর্ষে সিদ্দিকুর

সামিট ওপেন গলফের দ্বিতীয় রাউন্ডে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর রহমান। দুই রাউন্ড মিলে পারের চেয়ে মোট ৯ শট কম খেলে শীর্ষে উঠেছেন বাংলাদেশের সেরা এই গলফার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 06:27 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

কুর্মিটোলা গলফ ক্লাবে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ৭ শট কম খেলেন সিদ্দিকুর।

প্রথম রাউন্ডে পারের চেয়ে ২ শট কম খেলে পঞ্চম স্থানে ছিলেন দেশের প্রথম পেশাদার এই গলফার।

সামিট ওপেনে এবার ৪৯ জন গলফার অংশ নিচ্ছে। তিন রাউন্ডের এই আসরের প্রাইজমানি ১০ লাখ টাকা।

চোট কাটিয়ে ফিরে দেশের মাটিতে জেমকন প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে ২০১৫ সাল শুরু করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।