২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার ফুটবল পরিচালক বরখাস্ত

বার্সেলোনার ফুটবল পরিচালক আন্দোনি সুবিসারেতাকে বরখাস্ত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 10:22 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার বার্সেলোনার ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে সুবিসারেতার চুক্তি বাতিলের খবরটি জানানো হয়।

গত চার বছরে পেশাদারিত্বের সঙ্গে দলে অবদান রাখায় সুবিসারেতাকে ক্লাবের হয়ে ধন্যবাদ জানিয়েছেন বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।

১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত গোলরক্ষক হিসেবে বার্সেলোনায় খেলা সুবিসারেতা ২০১০ সালে ক্লাবটির ফুটবল পরিচালক হিসেবে যোগ দেন।