গোল্ড কাপে বাফুফের সঙ্গী ন্যাশনাল ব্যাংক
বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গী হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
“বঙ্গবন্ধু গোল্ড কাপের অফিসিয়াল পার্টনার হিসেবে আমরা ন্যাশনাল ব্যাংকে পেয়েছি। আমাদের পাশে দাঁড়ানোয় তাদেরকে ধন্যবাদ।”
“বাফুফে ন্যাশনাল ব্যাংকের কাছে কৃতজ্ঞ। বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের জন্য অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ”, যোগ করেন তিনি।
তবে ব্যাংকটি বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য কত টাকা দিচ্ছে, তা জানায়নি বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
পাঁচ বছরের জন্য বঙ্গবন্ধু গোল্ড কাপের ‘টাইটেল স্পন্সর’ হিসেবে আগেই বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি হয়।
