২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের নাটকীয়তায় সিটির জয়

জেমস মিলনারের শেষ মুহূর্তের গোলে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 12:05 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

ইংলিশ ফুটবলে দ্বিতীয় ধাপের লিগ ‘ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ’ –এর দল শেফিল্ড ওয়েন্সডেকে ২-১ গোলে হারায় মানুয়েল পেল্লেগ্রিনির দল।

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে সিটির দুটি গোলই করেন মিলনার। অতিথি দলের একমাত্র গোলটি করেন নুহিউ।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমে এগিয়ে যায় শেফিল্ড। চতুর্দশ মিনিটে গোলটি করেন নুহিউ।

দ্বিতীয়ার্ধে সিটিকে সমতায় ফেরান মিলনার। তবে জয়সূচক গোলটির জন্য ৯০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের।

দাভিদ সিলভার এগিয়ে দেয়া বল পেয়ে পোস্টের খুব কাছাকাছি থেকে জয় নিশ্চিত করেন মিলনার।