২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল কোচের ভালেন্সিয়া ভীতি!

প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ২২ ম্যাচ ধরে অপরাজিত থাকার পরও ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে বেশ সতর্ক রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। প্রতিপক্ষের মাঠ মেস্তায়াতে জয় পাওয়া সহজ হবে না বলে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 07:55 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় ভালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি ভালেন্সিয়াকে নিয়ে তার ভয়ের কথা বলেন।

"মৌসুমের প্রথমার্ধে ভালেন্সিয়া খুব ভালো করেছে। গত বছরের তুলনায় তারা খেলার ধরণেও পরিবর্তন এনেছে। গত বছরের তুলনায় তারা এবার বেশি শক্তিশালী ও বিপজ্জনক। ম্যাচটি কঠিন হবে।"

ভালেন্সিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স অতটা ভালো না হলেও গত পাঁচ ম্যাচে অপরাজিত আছে চতুর্থ স্থানে থাকা দলটি। আনচেলত্তি হয়ত এটাই বোঝাতে চেয়েছেন।

রক্ষণের মতো এখন ভালেন্সিয়ার আক্রমণভাগও অনেক শক্তিশালী বলে মনে করেন আনচেলত্তি। সব মিলিয়ে ভালেন্সিয়া নিজের দলের জন্য বড় এক হুমকিই মনে করেন তিনি।