২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র অভিযানে জেরার্ড

লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়া স্টিভেন জেরার্ড যুক্তরাষ্ট্রের কোনো দলে যোগ দেবেন। ইংল্যান্ডের জনপ্রিয় এই ক্লাব টুইটারে খবরটি নিশ্চিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 07:37 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

জেরার্ড যুক্তরাষ্ট্রের কোন ক্লাবে খেলবেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে গুঞ্জন উঠেছে, ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক মেজর লিগ সকারের দল এলএ গ্যালাক্সিতে যোগ দিতে পারেন।

গত শুক্রবার লিভারপুল অধিনায়ক জেরার্ড এই মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লিভারপুলের বিপক্ষে প্রতিযোগিতা করতে হবে, এমন কোনো ক্লাবে খেলবেন না তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে আট বছর বয়সে নাম লেখান জেরার্ড। সেই থেকে এখানেই আছেন তিনি। ৩৪ বছর বয়সী জেরার্ড লিভারপুলের হয়ে ৬৯৫ ম্যাচ খেলে ১৮০ গোল করেন।

২০০৫ সালে এসি মিলানকে হারিয়ে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন জেরার্ড। এছাড়া অল রেডদের হয়ে ছোট-বড় আরও ৯টি শিরোপা জেতেন তিনি।