২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশ থেকে ঝাঁপ দিয়ে শাস্তির মুখে বেনজেমা

ছুটি কাটাতে দুবাই গিয়ে স্কাইডাইভিং করেছেন করিম বেনজেমা। ঝুঁকিপূর্ণ এই কাজ করায় ফরাসি এই ফুটবলারকে শাস্তি দিতে পারে তার ক্লাব রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

মার্কা ডটকমে বলা হয়, সেরা অ্যাথলেটদের ঝুঁকিপূর্ণ কাজগুলোতে অংশ না নিতেই বলা হয়; অন্তত মৌসুমের মাঝে তো নয়-ই। কিছু ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে চুক্তিতেই এটা লেখা থাকে।
রিয়াল মাদ্রিদে এই বিপজ্জনক কাজের একটা তালিকা আছে। তালিকা থাকা সেই কাজগুলো করায় বারণ রয়েছে।

এর আগে আসিয়ের ইলারামেন্দি ষাঁড়ের দৌড়ে অংশ নিয়ে শাস্তি পান। পরে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার ক্ষমা চেয়েছিলেন।

স্কুটারে ভ্রমণ করার জন্য একবার গোলরক্ষক ইকের কাসিয়াসও শাস্তি পান। স্কুটারকে রিয়াল মাদ্রিদ ঝুঁকিপূর্ণ বাহনের তালিকায় রেখেছে।

১৫ বছর আগে শখের ষাঁড়ের লড়াইয়ে অংশ নিয়ে জরিমানা গুনতে হয় রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক রাউল গনসালেসকে।