নাদালকে হারিয়ে ফাইনালে মারে
আবু ধাবিতে ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে। সেমি-ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়েছেন এই ব্রিটিশ তারকা।
শুক্রবার র্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা নাদালকে ৬-২, ৬-০ গেমে হারান মারে।
২০১৩ সালের উইম্বলডনের ফাইনালের পর এই প্রথম শীর্ষ চার খেলোয়াড়ের কাউকে হারালেন মারে।
শনিবার ফাইনালে মারের প্রতিপক্ষ নোভাক জোকোভিচ। সার্বিয়ার এই তারকাকে হারিয়েই উইম্বলডনের শিরোপা জিতেছিলেন মারে।
