২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল ছাড়া নিশ্চিত করলেন জেরার্ড

মৌসুম শেষে লিভারপুল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চত করেছেন ক্লাবটির অধিনায়ক স্টিভেন জেরার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

ইংল্যান্ডের সংবাদমাধ্যমে জেরার্ডের লিভারপুল ছাড়ার খবর আসার পরদিন শুক্রবার জেরার্ডের সঙ্গে লিভারপুলও খবরটি নিশ্চিত করে।

লিভারপুল ছাড়লেও খেলা চালিয়ে যাওয়ার কথা বলেন জেরার্ড। তবে লিভারপুলের বিপক্ষে প্রতিযোগিতা করতে হবে, এমন কোনো ক্লাবে খেলবেন না বলেও জানান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে আট বছর বয়সে নাম লেখান জেরার্ড। সেই থেকে এখানেই আছেন। ৩৪ বছর বয়সী জেরার্ড লিভারপুলের হয়ে ৬৯৫ ম্যাচ খেলে ১৮০ গোল করেন।

ইংলিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) কোনো ক্লাবে নাম লেখাতে পারেন জেরার্ড।