২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুল ছাড়বেন জেরার্ড

চলতি মৌসুমের শেষে স্টিভেন জেরার্ড লিভারপুল ছাড়বেন বলে প্রতিবেদন ছেপেছে ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 02:08 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

ব্রিটিশ সংবাদমাধ্যমের ধারণা, লিভারপুল ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে নাম লেখাবেন জেরার্ড।

লিভারপুলের সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের বর্তমান চুক্তির মেয়াদ এই মৌসুম পর্যন্তই আছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ ব্রেন্ডন রজার্স জানিয়েছিলেন, ৩৪ বছর বয়সী জেরার্ডকে নতুন চুক্তির প্রস্তাব দেয়া হবে।

ব্রাজিলে ২০১৪ সালের পর ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানো জেরার্ড লিভারপুলের হয়ে প্রায় ৭০০ ম্যাচ খেলেন। ২০০৫ সালে এসি মিলানকে হারিয়ে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।