অনুশীলনে নামল বাংলাদেশ জাতীয় ফুটবল দল
বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমি-ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
প্রথম দিনের অনুশীলনে যোগ দেননি তিন ফুটবলার মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম ও জামাল ভূইয়া।
জাতীয় দলের ভারপ্রাপ্ত কোচ সাইফুল বারী টিটো জানান, জ্বরের কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি মামুনুল। আর ঢাকার বাইরে থাকা রাজু ও জামাল হরতালের কারণে রিপোর্ট করতে আসতে পারেননি। তবে শিগগিরই তারা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপির অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন।
১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমি-ফাইনালে খেলার আশার কথা জানান কোচ টিটো। তবে ছাত্রদের চোট সমস্যা তাকে বেশ ভাবনায় ফেলেছে।
“আমার প্রাথমিক লক্ষ্য বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমি-ফাইনালে খেলা। তবে আমরা এক-একটি ম্যাচ ধরে পরিকল্পনা করে খেলব এবং আশা করি লক্ষ্যে পৌঁছাব।”
