২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির পায়ে তলোয়ারের উল্কি!

স্পেনের লা লিগার পরের ম্যাচে পায়ে তলোয়ার নিয়ে নামবেন লিওনেল মেসি। নিজের পায়ে সম্প্রতি তলোয়ারের উল্কি আঁকিয়েছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 09:48 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের পায়ের এই উল্কি অনেকেরই ভালো না লাগতে পারে, তবে প্রেমিকা আন্তোলেনা রোকুস্সোর কিন্তু তা দারুণ পছন্দ হয়েছে। মেসির নতুন এই উল্কির খবর তিনিই জানিয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির পায়ে উল্কির ছবি দেন রোকুস্সো। ছবিতে দেখা যায়, মেসি-রোকুস্সোর ছেলে থিয়াগো বাবার উল্কি আঁকা পায়ে লাল কালির কলম দিয়ে আঁকিবুকি করছেন।

ছবির নিচে লেখা, “বাবার উল্কির কাজ শেষ করছি।”

নতুন উল্কিতে তলোয়ারটির চারপাশে আছে গোলাপ ফুল। আর এক পাশে বল এবং তার শার্টের নম্বর '১০'।

রোববার লা লিগায় রিয়াল সোসিয়াদের বিপক্ষে ম্যাচ আছে বার্সেলোনার।