২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে সাবিরা, রেশমার রূপা জয়

দারুণ সাফল্য নিয়েই নতুন বছরে পা রাখল বাংলাদেশের নারী ভারোত্তোলকরা। কাতার থেকে বাংলাদেশের মোল্লা সাবিরা সুলতানা ও রেশমা আক্তার একটি করে রূপা জিতেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 09:25 PM

Updated : 12 Oct 2022, 03:06 PM

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, কাতারের রাজধানী দোহাতে ১৭তম এশিয়ান ইয়ুথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৪৪ কেজি ওজন শ্রেণিতে রূপা জয় করেন বাংলাদেশের রেশমা। আল সাদ স্পোর্টস ক্লাবে ১১৬ কেজি তুলে পাঁচ দেশের প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় হন তিনি।

এই বিভাগে ১৩১ কেজি তুলে সোনা পেয়েছেন ভারতের মহিনি।

আর বুধবার কাতার দ্বিতীয় ইন্টারন্যাশনাল কাপ ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণিতে দ্বিতীয় হন সাবিরা। আল সাদ স্পোর্টস ক্লাবে নিজের ইভেন্টে ১৪০ কেজি তুলে রুপা জেতেন তিনি। ১৬০ কেজি তুলে এই বিভাগে সোনা পেয়েছেন লাটভিয়ার মেয়ে রেবাকা কোহা।