২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিতে ল্যাম্পার্ডের চুক্তির মেয়াদ বাড়ল

ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে ধারের চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি। নতুন চুক্তি অনুযায়ী চলতি মৌসুমের শেষ পর্যন্ত ইংল্যান্ডের এই ক্লাবেই থাকবেন চেলসির সাবেক এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 05:18 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

গত মৌসুমের শেষে চেলসি ছেড়ে নিউ ইয়র্ক রেড বুলসে নাম লেখান ল্যাম্পার্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার নতুন মৌসুমে ধারে ৬ মাসের জন্য ম্যানচেস্টার সিটিতে খেলতে আসেন।

নতুন মৌসুমে সিটির হয়ে ৬টি গোল করেন ৩৬ বছর বয়সী ল্যাম্পার্ড। বুধবার তাকে মৌসুমের শেষ পর্যন্ত রেখে দেয়ার ঘোষণা দেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।