২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটিতে নাইটক্লাবে নেইমার

বার্সেলোনার ইউরোপের খেলোয়াড়রা যখন অনুশীলনে যোগ দিয়েছেন, তখনও বড়দিনের ছুটি কাটাচ্ছেন নেইমার। ছুটির সময়টায় নাইটক্লাবেও দেখা যাচ্ছে ব্রাজিল তারকাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 06:30 PM

Updated : 13 Oct 2022, 12:58 PM

স্যান্টা ক্লজের মতো নিজের দাড়ি সাদা করলেও মেয়ে ভক্তদের সঙ্গে সময় কাটাতে নেইমারের কোনো সমস্যা হচ্ছে না- এমনকি মাথায় হাস্যকর একটা ক্যাপ পরা অবস্থাতেও।

সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোর ৭০০ কিলোমিটার দূরে ফ্লোরিয়ানোপোলিস শহরের এক নাইটক্লাবে একজন মেয়ে বন্ধুর সঙ্গে দেখা যায় নেইমারকে।

পরে উৎসবমুখর ওই মুহূর্তের কিছু ছবি অনলাইনে যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রাজিলের এই তারকা। বড়দিনের ছুটি শেষে আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে নেইমারের দল বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।