রিয়াল-মিলান লড়াই নিয়ে আনচেলত্তির রোমাঞ্চ
সাবেক ক্লাব এসি মিলানের মুখোমুখি হওয়ার আগে নিজের মধ্যে অন্যরকম এক রোমাঞ্চ টের পাচ্ছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।
ঘরোয়া ফুটবলের বিরতির মাঝে দুবাইয়ে মঙ্গলবার এক প্রীতি ম্যাচে ইতালির ক্লাব এসি মিলানের মুখোমুখি হবে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ।
২০০১ থেকে ২০০৯- এই ৮ বছর মিলানের কোচ ছিলেন আনচেলত্তি। সেই সময় তার শিষ্য ফিলিপ্পো ইনজাগি এখন মিলানের কোচ।
সাবেক শিষ্যকে প্রতিপক্ষের ডাগআউটে পাবেন বলেও আনন্দিত গত বছরের জুনে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়া আনচেলত্তি।
