২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবেনের গোলে নাটকীয় জয় বায়ার্নের

আরিয়েন রবেনের শেষ মিনিটের গোলে নাটকীয় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় মাইন্সের বিপক্ষে ২-১ গোলের এই জয় দিয়ে বছরটা দারুণভাবে শেষ করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2014, 02:56 PM

Updated : 13 Oct 2022, 12:56 PM

শুক্রবার প্রতিপক্ষের মাঠে ২১তম মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন। তবে তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে তারা। ফ্রি-কিক থেকে দলকে সমতায় ফেরানো গোলটি করেন বাস্টিয়ান শোয়াইনস্টাইগার।

এরপর জয়সূচক গোল পেতে ৯০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বায়ার্নকে। দলকে জয়সূচক গোলটি এনে দেন নেদারল্যান্ডসের তারকা ফরোয়ার্ড রবেন।

এই জয়ের পর ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান সুসংহত করলো বায়ার্ন মিউনিখ। এক ম্যাচ কম খেলা ভলফ্সবুর্গের পয়েন্ট ৩১।

এই সপ্তাহ শেষে ৫ সপ্তাহের জন্য বিরতি থাকবে বুন্দেসলিগায়। ছুটি কাটিয়ে এসে ৩০ জানুয়ারি ভলফ্সবুর্গের মাঠে ম্যাচ দিয়ে আবার লিগ শুরু করবে বায়ার্ন।