হ্যান্ডবলের শিরোপা বিজিবি ও বিজেএমসির
বিজয় দিবস হ্যান্ডবলে ছেলেদের বিভাগে শিরোপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)।
বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে ২৮-২৫ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি।
বিজিবির সুধান বড়ুয়া নয়টি ও মীর খায়রুজ্জামান আটটি গোল করেন। বাংলাদেশ পুলিশের এফ. এম. হেলাল উদ্দিন সাতটি ও মাহবুবুল আলম ছয়টি করে গোল পেয়েছেন।
মহিলা বিভাগের ফাইনালে ২৪-২০ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়েছে বিজেএমসি। জয়ী দলের সাহিদা ১০টি ও শিরিনা ৪টি গোল করেন।
পুরুষ বিভাগে বিজিবির ইমদাদুল হক ও মহিলা বিভাগের বিজেএমসির শিরিনা সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
