সতীর্থদের ঘড়ি উপহার রোনালদোর
রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের জন্য এবারের বড়দিনটা একটু আগেভাগেই এসেছে। দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর কাছ থেকে ঘড়ি উপহার পেয়েছেন তারা।
রিয়াল মাদ্রিদে সাফল্যময় পাঁচটি মৌসুম কাটানো রোনালদো তার সব সতীর্থদের ইতালির কোম্পানির বুলগারি নামে ঘড়ি উপহার দেন। প্রতিটি ঘড়ির মূল্য ৬ হাজার ৫০০ পাউন্ড।
প্রত্যেকের ঘড়িতে তাদের নামের সঙ্গে সিআরসেভেন এবং 'লা দেসিমা' লেখা আছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দশম শিরোপা (লা দেসিমা) জেতে রিয়াল মাদ্রিদ।
আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে পাওয়া উপহার এবং রোনালদোর সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে দেন রিয়ালের ডিফেন্ডার আলভারো আরবেলোয়া।
