২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্চারিতে তফাজ্জল ও নন্দিনীর সোনা জয়

বিজয় দিবস আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশ আর্মি অ্যাসোসিয়েশনের দুই তিরন্দাজ তফাজ্জল হোসেন ও নন্দিনী খান স্বপ্না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার পল্টন মাঠে পুরুষ এককে বাংলাদেশ আর্মি আর্চারি অ্যাসোসিয়েশনের তফাজ্জল হোসেন ৬-২ সেট পয়েন্টে কোয়ান্টাম ফাউন্ডেশনের বানরুম ভমকে হারিয়ে সোনা জয় করেন।

মেয়েদের এককে বাংলাদেশ আর্মি আর্চারি অ্যাসোসিয়েশনের নন্দিনী খান স্বপ্না সেরা হয়েছেন। ৬-০ সেট পয়েন্টে নিজ দলের কাজল আক্তার পাখিকে হারান তিনি।

ব্যাম্বো ডিভিশনে ২৫ মিটার দূরত্বের এই আসরে ঢাকা ও ঢাকার বাইরের মোট ২১টি দল খেলছে। এই প্রতিযোগিতায় এবার ৩৬ জন পুরুষ ও ৪১ জন নারী তিরন্দাজ অংশ নিয়েছেন।