২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে বিমানবাহিনী ও বিজিবির জয়

বিজয় দিবস কাবাডির পঞ্চম দিনের খেলায় জয় পেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী ও বিজিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 09:21 PM

Updated : 25 Apr 2022, 05:05 PM

বৃহস্পতিবার পল্টন কাবাডি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বিজিবি ৩৩-২০ পয়েন্টে ফায়ার সার্ভিসকে হারায়।

একই মাঠে দিনের অপর খেলায় বিমান বাহিনী ৩৭-২০ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস–এই ছয়টি দল বিজয় দিবস কাবাডির এবারের আসরে খেলছে।