কাবাডিতে সেনাবাহিনীর টানা তৃতীয় জয়
বিজয় দিবস কাবাডিতে বাংলাদেশ পুলিশ দলকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে সেনাবাহিনী।
বুধবার পল্টন কাবাডি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পুলিশকে ৫-৪ পয়েন্টে হারায় সেনাবাহিনী। আগের দুই ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ও ফায়ার সার্ভিস দলকে হারিয়েছিল তারা।
একই মাঠে দিনের অন্য খেলায় ৩টি লোনাসহ ৪৬-৩০ পয়েন্টে বাংলাদেশ জেল দলকে হারায় বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস–এই ছয়টি দল বিজয় দিবস কাবাডির এবারের আসরে খেলছে।
