আতলেতিকোর সঙ্গে ড্রয়ে শেষ ষোলোতে ইউভেন্তুস
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্র করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ইউভেন্তুস।
এই ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আগেই নক আউট পর্ব নিশ্চিত করা আতলেতিকো। ইউরোপ সেরার এবারের আসরে প্রথম ম্যাচের পর গত পাঁচ ম্যাচে কোনো গোল খায়নি গতবারের রানার্সআপরা।
আতলেতিকো ও ইউভেন্তুসের ম্যাচটি ড্র হওয়ায়, গ্রুপের অন্য ম্যাচে মালমোকে ৪-২ গোলে হারিয়েও অলিম্পিয়াকোসের কোনো লাভ হয়নি। তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলার সুযোগ পাওয়া নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে গ্রিসের দলটিকে।
‘এ’ গ্রুপের শীর্ষে থাকা আতলেতিকোর পয়েন্ট ১৩। আর ইউভেন্তুসের পয়েন্ট ১০। তৃতীয় হওয়া অলিম্পিয়াকোসের পয়েন্ট ৯।
‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন মোনাকো
রাশিয়ার ক্লাব জেনিতকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের টিকেট পেয়েছে ফ্রান্সের দল মোনাকো।
অন্য ম্যাচে বেনফিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে আগেই সেরা ষোলোতে ওঠা বেয়ার লেভারকুজেন।
৬ ম্যাচে শেষে মোনাকোর পয়েন্ট ১১ আর লেভারকুজেনের পয়েন্ট ১০।
৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া জেনিত ইউরোপা লিগে খেলবে।
