২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে জয়ের ধারায় সেনাবাহিনী, পুলিশ

বিজয় দিবস কাবাডিতে জয়ের ধারাতেই আছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। আর তৃতীয় দিনের খেলায় ড্র করেছে আগের ম্যাচে জেতা বিমান বাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 11:21 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

মঙ্গলবার পল্টন কাবাডি স্টেডিয়ামে পাঁচটি লোনাসহ ৬৬-১০ পয়েন্টের বড় ব্যবধানে ফায়ার সার্ভিসকে হারায় সেনাবাহিনী। আগের ম্যাচে বাংলাদেশ জেল দলকে হারিয়েছিল তারা।

একই দিনে দুটি লোনাসহ ২৪-৭ পয়েন্টে বাংলাদেশ জেল দলকে হারায় পুলিশ কাবাডি দল। দ্বিতীয় দিনের খেলায় বর্ডার গার্ড বাংলাদেশকে হারিয়েছিল তারা।

আগের ম্যাচে ফায়ার সার্ভিসকে হারানো বিমান বাহিনী ১৮-১৮ পয়েন্টে বিজিবির সঙ্গে ড্র করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস–এই ছয়টি দল বিজয় দিবস কাবাডির এবারের আসরে খেলছে।