‘রোনালদোর মতো পারেনা কেউই’
ক্রিস্তিয়ানো রোনালদোর প্রশংসা করা থামাতেই পারছেন না কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে অন্যদের সঙ্গে তুলনা করতে গিয়ে দলের সেরা তারকাকে নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ বললেন রোনালদোর মতো খেলতে আর কেউই পারে না।
শনিবার স্পেনের লা লিগায় ৩-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। দলের তিনটি গোলই করেন রোনালদো।
স্পেনের শীর্ষ লিগে রোনালদোর এটা ২৩তম হ্যাটট্রিক। পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড ভেঙে দেন আলফ্রেদো দি স্তেফানো ও তেলমো সাররার ২২ হ্যাটট্রিকের রেকর্ড। এই কীর্তি গড়ার পরই রোনালদোকে প্রশংসায় ভাসান আনচেলত্তি।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে লুদোগোরেতসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচের আগে আবার দলের সেরা খেলোয়াড়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন আনচেলত্তি।
“আমি কী বলতে পারি? সে অসাধারণ ও দারুণ। সে যা করে, অন্যরা কেউই তা করতে পারে না।”
