২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনোয়ার মাঠে মিলানের জয়

ইতালির শীর্ষ লিগ সেরি আয় টানা দুটি জয় পেল এসি মিলান। রোববার রাতে জেনোয়াকে একমাত্র গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 11:17 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে মিলানের জয়ের নায়ক লুকা আন্তোনেল্লি। ৩২তম মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার দিয়েগো পেরোতির ক্রসে হেড করে বল জালে পাঠান ইতালির এই ডিফেন্ডার।

এই জয়ে ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে আছে মিলান।

এই দিনে লিগের অন্য ম্যাচে হোঁচট খেয়েছে নাপোলি। নিজেদের মাঠে এম্পোলির বিপক্ষে দুই গোলে পিছিয়েও পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে গতবার তৃতীয় হওয়া দলটি।

অন্য দুই ম্যাচে লাৎসিও ২-১ গোলে পার্মাকে এবং আতালান্তা ৩-২ গোলে সেসেনাকে হারিয়েছে।