গোটসের বুটের দাম ১৯ কোটি টাকা!
একটি বুটের দাম কি না ১৯ কোটি টাকা! অবশ্য বুটটাও যেনতেন নয়, এই জুতা পরে মারিও গোটসের করা গোলেই চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি।
ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের অতিরিক্ত সময়ে গোটসের করা গোলটাই যে জার্মানির ফুটবল ইতিহাসে গত ২৪ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল, তাতে কোনো সন্দেহ নেই। আর যে বুট পড়ে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন এই মিডফিল্ডার, সেটা সংগ্রাহকরা তো তা পেতে চাইবেই।
শিশুদের কল্যাণে ‘এ হার্ট ফর চিলড্রেন’-এর অর্থ সংগ্রহের জন্য সম্প্রতি জার্মানিতে একটি নিলামের আয়োজন করা হয়। সেখানেই গোটসের ওই বুট নিলামে তোলা হয়।
ইতিহাস রচনার ওই বুট নাকি এখনও পরিষ্কার করেননি গোটসে।
ওই চ্যারিটির কোষাধ্যক্ষও বুটটা এত বেশি দামে বিক্রি হওয়ায় অবাক হয়েছেন। ভালো কিছুর জন্য অনেক অর্থ পাওয়া গেল দেখে খুব খুশি তিনি।
