২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির চ্যাম্পিয়ন্স লিগ আশায় আগুয়েরো-ধাক্কা

চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমার বিপক্ষে ম্যাচে দলের অন্যতম সেরা খেলোয়াড় সের্হিও আগুয়েরোকে ছাড়াই খেলতে হবে ম্যানচেস্টার সিটিকে। নকআউট পর্বে উঠতে হলে এ ম্যাচে জিততেই হবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 08:54 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

শনিবার এভারটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথম মিনিটেই হাঁটুতে চোট পান আগুয়েরো। পরীক্ষা করার পর জানা যায়, বুধবার রোমার মাঠে 'ই' গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার ফরোয়ার্ড।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ১৪ গোল নিয়ে লিগের শীর্ষ গোলদাতা আগুয়েরোর এমন চোট নিয়ে চিন্তিত সিটির কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।

"এটা ভালো খবর নয়। হাঁটুর লিগামেন্টে সমস্যা তার। রোমা ম্যাচে সে আমাদের সঙ্গে থাকবে না।"