২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিবেরির গোলে বায়ার্নের জয়

ঘরোয়া লিগ বুন্দেসলিগায় জিতেই চলেছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে জার্মানির শীর্ষ লিগে বায়ের লেভারকুজেনকে একমাত্র গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 02:39 AM

Updated : 13 Oct 2022, 12:53 PM

ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় এই ম্যাচে বায়ার্নের জয়ের নায়ক ফ্রাঙ্ক রিবেরি। ৫১তম মিনিটে দারুণ এক ভলিতে গোলটি করেন ফরাসি এই ফরোয়ার্ড।

এই জয়ে ১৪ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট হলো ৩৬।

এই দিনে লিগের অন্যান্য ম্যাচে ভলফসবুর্গ ৩-১ গোলে হানোভারকে এবং শালকে ৪-০ গোলে স্টুটগার্টকে হারিয়েছে।