২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন: সব শিরোপা বিদেশীদের

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনের এবারের আসরের পাঁচটি ইভেন্টেরই সেরা হয়েছেন বিদেশী খেলোয়াড়রা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 11:12 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভারতের শুভঙ্কর দেকে ২১-১২, ২১-১৭ ব্যবধানে হারিয়ে পুরুষ এককের শিরোপা জেতেন মালয়েশিয়ার লিম চি উইং।

তুরস্কের নেসলিহান ইগিত মালয়েশিয়ার রুই চেন ইয়াপকে ২১-১৮, ২১-১২ ব্যাবধানে হারিয়ে মেয়েদের এককের শিরোপা জেতেন।

পুরুষ দ্বৈতের শিরোপা জেতেন মালয়েশিয়ার জুটি। মহিলা দ্বৈতের শিরোপা পান ভারতের খেলোয়াড়রা। আর মিশ্র দ্বৈতের ট্রফি জিতেছে মালয়েশিয়ার জুটি।

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেনে এবারের আসরে ১১টি দেশের মোট ৭৮জন খেলোয়াড় অংশ নেয়।

বাংলাদেশের ১৬ জন পুরুষ ও ৪ জন নারী প্রতিযোগী টুর্নামেন্টে অংশ নেয়। মিশ্র দ্বৈতের সেমি-ফাইনালে দুটি জুটির ওঠাই ছিল এবারের আসরে স্বাগতিকদের সর্বোচ্চ পাওয়া।