২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসকে আটকে দিল ফিওরেন্তিনা

ইতালির সেরি আতে ফিওরেন্তিনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 03:27 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

শুক্রবার ফিওরেন্তিনার মাঠে গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি গত মৌসুমের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। প্যাট্রিস এভরা গোল করার খুব ভালো একটি সুযোগ কাজে লাগাতে পারেননি।

সেরি আতে সর্বশেষ ২১ ম্যাচে তৃতীয়বারের মতো পয়েন্ট হারাল ইউভেন্তুস।
তবে এই ড্রয়ের পরও ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ফিওরেন্তিনা।