২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টনের সেমিতে বাংলাদেশের হার

বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টনের মিশ্র দ্বৈতের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক দলের দুই জুটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 11:31 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

শুক্রবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে বাংলাদেশের হাবিব আহসান পরশ-শাপলা আখতার জুটি ২১-১৪, ২১-৮ পয়েন্টে মালয়েশিয়ার চি তিনেন তান-শেভন লাই জুটির কাছে হেরেছে।

এই ইভেন্টে দিনের অন্য খেলায় হতাশ করেছে বাংলাদেশের মোয়াজ্জেম হোসেন-বৃষ্টি খাতুন জুটিও। মালয়েশিয়ার উয়ে গিয়েন তান-ইয়েন উই পেক জুটির কাছে ২১-৮, ২১-৮ ব্যবধানে হেরেছে তারা।

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেনে এবারের আসরে ১১টি দেশের মোট ৭৮জন খেলোয়াড় শিরোপার জন্য লড়ছে।

১৬ জন ছেলে ও ৪ জন মেয়ে মিলিয়ে বাংলাদেশের ২০জন খেলোয়াড় অংশ নেয়। মিশ্র দ্বৈতের সেমি-ফাইনাল থেকে বিদায় নেয়া এবারের আসর থেকে স্বাগতিকদের কোনো পদক পাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে গেল।

এবারের ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন একক ও দ্বৈত মিলিয়ে মোট পাঁচ ইভেন্ট রয়েছে। এ আসরের অর্থ পুরস্কার ১৫ হাজার মার্কিন ডলার।