সের্হিও আগুয়েরো, দিয়েগো কস্তা আর আলেক্সিস সানচেস। তিন দেশের তিন ফুটবলার তারা। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ভিন্ন ক্লাবে। তবে একটি জায়গায় দারুণ মিল এই তিন ফুটবলারের। তিনজনই রাস্তায় ফুটবল খেলতে শুরু করেন, আর এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ তিন গোলদাতা তারা।
স্পোর্টস ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
05 Dec 2014, 05:10 PM
Updated :
13 Oct 2022, 12:53 PM
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস, ব্রাজিলের শহর লাগারতো আর চিলির তোকোপিল্লা। এই শহরগুলোর মধ্যে সাধারণ একটি মিল হচ্ছে তিনটিই দক্ষিণ আমেরিকায়।
বুয়েনস আইরেসে বেড়ে ওঠেন আগুয়েরো, লাগারতোর রাস্তায় ফুটবল খেলে বড় হন কস্তা আর তোকোপিল্লার অলি-গলিতেই ফুটবলে হাতেখড়ি সানচেসের।
১৪ গোল নিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরো। ১১ গোল নিয়ে এর ঠিক পরেই আছেন ব্রাজিলে জন্ম নেয়া চেলসির স্প্যানিশ স্ট্রাইকার কস্তা। আর আর্সেনালের চিলিয়ান ফরোয়ার্ড সানচেসের গোল ৯টি।
চিলির খনিজ এলাকা তোকোপিল্লাতে জন্ম সানচেসের। গরিব এই এলাকার বস্তিতে বেড়ে ওঠেন তিনি। দারিদ্র্যের সঙ্গে ছিল নিত্য দিনের লড়াই। সানচেসকে উপার্জনের ধান্ধা করতে হয় সেই ৬ বছর বয়স থেকেই।
রুটি-রুজির পয়সা জোগাড় করতে গিয়েও নিজের ভালোবাসা ফুটবল থেকে দূরে সরে যাননি সানচেস। সময় পেলেই খালি পায়ে বড়দের সঙ্গে রাস্তায় ফুটবল খেলতে নেমে যেতেন তিনি। বার্সেলোনায় থাকতে একবার নিজের শৈশবের সেই দিনগুলোর কথা বলেছিলেন এই ফরোয়ার্ড।
“ছোটবেলা থেকেই আমি ফুটবল ভালোবাসতাম...আমাদের ঘাসের মাঠ ছিল না, ওগুলো ছিল ধুলোর মাঠ এবং আমরা সেখানেই খেলতাম। ...আমি বড়দের সঙ্গে খেলতাম। সারাজীবনই বড়দের সঙ্গে খেলে বেড়ে উঠেছি। অনেক ছোট হওয়ার পরও কখনো আমি ওপরে খেলতাম এবং তারা সবসময় আমাকে লাথি মারত।”
এই লাথি খাওয়াই যে শাপেবর হয়েছিল, সানচেস বলেন সেটাই।
“তারা আমাকে থামাতে পারত না বলেই লাথি মারত এবং এটা আমাকে আরো প্রেরণা দিত। আমি মনে করি, বেশিরভাগ খেলাই রাস্তায় শিখেছি। দক্ষিণ আমেরিকায় ফুটবলের অনেকটাই এভাবে খেলা হয়।”
কস্তারও এই একই গল্প। কোনো পরিকল্পনা বা পদ্ধতির মধ্যে বেড়ে ওঠেননি কস্তা। সহজাত এই ফুটবল প্রতিভা নিয়ে তিনি বেড়ে ওঠেন রাস্তায় খেলে খেলেই। কোনো একাডেমির সঙ্গে তার যোগাযোগ হয়নি। ব্রাজিলের হতদরিদ্র এক বস্তিতে বেড়ে ওঠা এই প্রতিভাকে ঝকঝকে বা তকতকে করার জন্য কোনো টেকনিশিয়ানও কাছে যায়নি।
২০১০ সালে এল পাইস পত্রিকায় কস্তা নিজের বেড়ে ওঠার কথা জানিয়েছিলেন।
“বড় মানুষদের সঙ্গে আমি আমার শহরের রাস্তায় খেলতাম। ১৬ বছর বয়সে সাও পাওলোতে যাওয়ার আগে আমি পেশাদার দলে খেলিনি।...আমার স্কুল ছিল রাস্তা এবং আমি এখান থেকেই আমার এই মনোভাব পেয়েছি।”
সানচেস আর কস্তার মতো রাস্তা থেকে সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার গল্প আছে আগুয়েরোরও। জন্মটা রাজধানী শহরে হলেও বাল্যকালটা খুব একটা আনন্দে কাটেনি তার। ক্ষুধা আর দারিদ্র আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল আগুয়েরোদের পরিবারকে।
একদিকে দারিদ্র আর অন্যদিকে ছিল সামাজিক অস্থিরতা। মাদক আর ছিনতাই-ডাকাতির মধ্যেই বেড়ে উঠতে হয়েছে আগুয়েরোকে। এমন অস্থিরতা থেকে তাকে স্বস্তির নি:শ্বাস ফেলতে দিত রাস্তার ফুটবল। আর এখন সেই রাস্তার ফুটবলই পাল্টে দিয়েছে আগুয়েরোর জীবন।
২০১১ সালে একবার মিরর পত্রিকাকে নিজের গল্প বলেছিলেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
“আমার মনে আছে, মাঝে মাঝে আমাদের যথেষ্ট খাবার থাকত না এবং আমরা রুটি ভিজিয়ে খেতাম। ...এমন দিনও ছিল, যখন আমার বাবার কাছে খাবার কেনার টাকা থাকত না। আগামী দিন কাজ থেকে কিছু পাওয়া যেতে পারে চিন্তা করে আমরা ঘুমিয়ে যেতাম।”
দুর্বিষহ এই সময়ে আগুয়েরোর জীবনে ফুটবলই ত্রাতা হয়ে এসেছিল।
“জীবন খুব কঠিন ছিল, প্রচুর ডাকাতি। এলাকাটা খুব বাজে ছিল। … ওখান থেকে বেরোতে না পারলে আমার কি হতো জানি না। ফুটবল আমাকে বাঁচিয়েছে।”
আগুয়েরো, কস্তা আর সানচেসের এই গল্প ফুটবলে আবহমান কাল ধরেই চলে আসছে। আগুয়েরোর সাবেক শ্বশুর দিয়েগো মারাদোনার বেলায়ও সেই একই গল্প। ব্রাজিলের কিংবদন্তি রোনালদো আর রবিনিয়োর গল্পও একই।
আসলে দক্ষিণ আমেরিকার রাস্তার ফুটবলের ওপর তাবৎ ফুটবল বিশ্বেরই কৃতজ্ঞ থাকা উচিৎ। এই রাস্তাগুলো বিশ্ব ফুটবলকে এ পর্যন্ত অনেক সম্পদই উপহার দিয়েছে।
সের্হিও আগুয়েরো, দিয়েগো কস্তা আর আলেক্সিস সানচেস। তিন দেশের তিন ফুটবলার তারা। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ভিন্ন ক্লাবে। তবে একটি জায়গায় দারুণ মিল এই তিন ফুটবলারের। তিনজনই রাস্তায় ফুটবল খেলতে শুরু করেন, আর এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ তিন গোলদাতা তারা।
স্পোর্টস ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:১০, ৫ ডিসেম্বর ২০১৪ | আপডেট: ১২:৫৩, ১৩ অক্টোবর ২০২২