২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিরের কামড়ে গলফারের করুণ মৃত্যু

দক্ষিণ আফ্রিকার এক গলফারের করুণ মৃত্যু হয়েছে। বন্ধুর সঙ্গে বাজি ধরে হ্রদ থেকে গলফ বল তুলতে গেলে কুমির তাকে ধরে নিয়ে যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 01:23 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকায় বন্য প্রাণীদের সবচেয়ে বড় সংরক্ষিত এলাকা ক্রুগার ন্যাশনাল পার্কের গলফ কোর্সে।

২৯ বছর বয়সী গলফার জ্যাক ফন ডের স্যান্ডট বন্ধুদের সঙ্গে হ্রদটি থেকে গলফের বল তুলছিলেন। কুমিরটি তাকে কামড়ে ধরে টেনে পানির নিচে নিয়ে যায়।

দুই ঘণ্টা খোঁজাখুজির পর ওই গলফারের মৃতদেহ পাওয়া যায়। তার গায়ে কুমিরের দাঁতের আঘাতের চিহ্ন ছিল। কুমিরটিকেও খুঁজে মেরে ফেলা হয়। পুলিশ জানায়, বন্ধুর সঙ্গে গলফ বল সংগ্রহের প্রতিযোগিতায় নেমেছিলেন ফন ডের স্যান্ডট। বল সংগ্রহ করতে গিয়ে বুক সমান পানিতে নেমেছিলেন তিনি। ফন ডের স্যান্ডট পার্কের এক কর্মজীবির ছেলে ছিলেন। পার্কেই বেড়ে ওঠায় এ অঞ্চলের কুমির সম্পর্কেও জানতেন তিনি।