ইতালির ফিফা-ব্যালন ডি’অর দুঃখ
এগিয়ে আসছে আরেকটা ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের দিনক্ষণ। আর এটা ইতালির ফুটবলারদের মনের জ্বালাটা বাড়িয়ে দিচ্ছে আরো। গত কয়েক বছর ধরে বর্ষসেরা ফুটবলারের ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় ইতালির কোনো ফুটবলারের না থাকাটা দেশটির ফুটবলের দীনতাই প্রকাশ করে বলে মনে করেন গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।
২০০৬ বিশ্বকাপ জিতেছিল ইতালি। সেবার বর্ষসেরা ফুটবলার হন তাদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ফাবিও কান্নাভারো। এরপর থেকে বর্ষসেরা ফুটবলারের ৩ জনের সংক্ষিপ্ত তালকায় দেশটির আর কেউ আসতে পারেনি।
এবারের সংক্ষিপ্ত তালিকায় ইতালির কোনো ফুটবলারের না-ই থাকার কথা। হতাশার এক বিশ্বকাপ কাটানোর পর এটা ভালো করেই জানেন বুফ্ফন। তাই এখন আগামীর দিকেই তাকিয়ে আছেন ২০০৬ বিশ্বকাপ জয়ী ইতালি দলের গোলরক্ষক।
“আমি জানি না, আমাদের তরুণ আর প্রতিভাবান কোনো ফুটবলার আছে কিনা; যে ভবিষ্যতে এই ধরণের পুরস্কার জিততে পারে।”
