স্পেনের নাগরিকত্ব পেলেন রিয়ালের নাভাস
স্পেনের নাগরিকত্ব পেয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কেইলর নাভাস। কোস্টা রিকার এই গোলরক্ষকের বুধবার নাগরিকত্ব পাওয়ার বিষয়টি স্পেনের লা লিগার ক্লাবটি তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে।
স্পেনের নাগরিক হতে পারাটাকে একটা স্বপ্নপূরণ হিসেবে দেখছেন নাভাস।
"আজ (বুধবার) সত্যি গুরুত্বপূর্ণ এক দিন। স্পেনের ফুটবলে আসার পর থেকে এই দিনটির স্বপ্ন দেখে গেছি আমি। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে এটা পাওয়া আমাকে গর্বে ভরে দিয়েছে।”
