২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেশনস কাপে কঠিন গ্রুপে আলজেরিয়া

আফ্রিকান নেশনস কাপের কঠিন গ্রুপে পড়েছে মহাদেশটির সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিংধারী দেশ আলজেরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

আগামী বছর বিষুবীয় গিনিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে ঘানা, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে আলজেরিয়া। এই গ্রুপটিকে ধরা হচ্ছে সবচেয়ে কঠিন।

বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা আলজেরিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বাছাইপর্বে নিজেদের গ্রুপে প্রথম হয়। নিজেদের গ্রুপ থেকে তারা অতিক্রম করে এসেছে গতবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়ার বাধা।

সেনেগাল অতিক্রম করে এসেছে সবচেয়ে বেশি নেশনস কাপ জয়ী মিশরের বাধা। আর ঘানা নেশনস কাপে ভালো কিছু পাওয়ার প্রত্যাশায় সম্প্রতি দায়িত্ব দেয় চেলসির সাবেক কোচ আভরাম গ্রান্টকে।

নেশনস কাপের গ্রুপ:

‘এ’ গ্রুপ: বিষুবীয় বিষুবীয় গিনি, গ্যাবন, বুরকিনা ফাসো ও কঙ্গো (রিপাবলিক অব কঙ্গো)

‘বি’ গ্রুপ: জাম্বিয়া, কেপ ভার্দে, তিউনিসিয়া ও ডিআর কঙ্গো (ডেমোক্রোটিক রিপাবলিক অব কঙ্গো)

‘সি’ গ্রুপ: আলজেরিয়া, ঘানা, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা

‘ডি’ গ্রুপ: কোত দি ভোয়া (আইভরি কোস্ট), গিনি, ক্যামেরুন, মালি