২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যান্ডবলে বাংলাদেশের দুই দলেরই জয়

পাকিস্তানে হ্যান্ডবলের আইএইচএফ ট্রফি আসরে মেয়েদের মতো জয়ে শুরু পেয়েছে বাংলাদেশের ছেলেরাও। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 03:02 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার ছেলেদের বিভাগে বাংলাদেশ ৪১-১৮ গোলে নেপাল হ্যান্ডবল দলকে হারায়। প্রথমার্ধে ১৯-১০ গোলে এগিয়ে ছিল তারা।

বাংলাদেশের মেয়েরা এই আসরে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৫২-৫ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে ২৪-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশের মেয়েরা।

বুধবার ৪৮-১৩ গোলে ইয়েমেনকে হারিয়ে এই আসরে শুভ সূচনা করে বাংলাদেশের মেয়েরা।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) এই আসরে পুরুষ বিভাগে আফগানিস্তান, ভারত, ইয়েমেন, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল ও স্বাগতিক পাকিস্তান খেলছে।

মহিলা বিভাগে অংশ নিচ্ছে আফগানিস্তন, নেপাল, ভারত, বাংলাদেশ, ইয়েমেন ও স্বাগতিক পাকিস্তান।