২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির হলুদ কার্ড ওঠাতে লড়ছে বার্সা

লিওনেল মেসির হলুদ কার্ড তুলে নেয়ার জন্য লড়াই চালিয়ে যাবে বার্সেলোনা। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে টুর্নামেন্ট কমিটিতে করা আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এবার শীর্ষ পর্যায়ে আপিল করতে যাচ্ছে স্পেনের এই ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 02:55 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

ভালেন্সিয়ার মাঠে গত রোববার লা লিগার ম্যাচে শেষ মুহূর্তে সের্হিও বুসকেতসের গোল উদযাপন করতে গিয়ে গ্যালারি থেকে ছুড়ে মারা প্লাস্টিকের বোতলে মাথায় আঘাত পান মেসি। এরপর সামলে উঠে মাঠে ফিরতে তার একটু দেরি হয়।

রেফারি তাকে সময়ক্ষেপনের জন্য হলুদ কার্ড দেখান। টুর্নামেন্ট কমিটির কাছে দেয়া প্রতিবেদনে রেফারি লেখেন, সময় নষ্ট করতেই মেসি গোল উদযাপন করে মাঠে ফিরতে দেরি করেন।

ভালেন্সিয়ার বিপক্ষে মেসির পাওয়া হলুদ কার্ডটি কিছুতেই মেনে নিতে পারছে না লা লিগার ক্লাবটি। রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্পেনের ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটিতে আপিল করেছিল বার্সেলোনা। তবে বুধবার টুর্নামেন্ট কমিটি রেফারির সিদ্ধান্তই বহাল রাখার কথা জানায়।

এরপর বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, বিষয়টি নিয়ে এবার আপিল কমিটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে বুসকেতসের ওই গোলে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা।