২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে উঠছেন পেলে

আগের চেয়ে সুস্থ হয়ে উঠেছেন পেলে। হাসপাতালের নিবিড় পরিচর্যা থেকে ছাড়া পেয়েছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

নভেম্বর মাসের শুরুর দিকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। পরে তার কিডনিতে পাথর ধরা পড়ে। অস্ত্রোপচারের পর ১৩ নভেম্বর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

এরপর মূত্রঘটিত সংক্রমণ ধরা পড়ে। আবার হাসপাতালে যেতে হয় পেলেকে। একটা সময় চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণেও ছিলেন তিনি।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, কিডনি থেকে পাথর সরানোর অস্ত্রোপচারের সময় হয়তো কোনো সংক্রমণ হয়ে থাকতে পারে।

‘সর্বকালের সেরা ফুটবলার’ হিসেবে পরিচিত পেলে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতেন। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে ‘শতবর্ষের সেরা ফুটবল খেলোয়াড়’ -এর স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাকে অ্যাখ্যা দিয়েছে ‘শতবর্ষের সেরা অ্যাথলেট’ হিসেবে। আর ব্রাজিলের সরকারের কাছে তিনি ‘জাতীয় সম্পদ’।