আইএইচএফ ট্রফি: বাংলাদেশের মেয়েদের জয়ে শুরু
পাকিস্তানে হ্যান্ডবলের আইএইচএফ ট্রফি আসরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে ইয়েমেনকে হারিয়েছে তারা।
বুধবার বাংলাদেশ নারী হ্যান্ডবল দল ৪৮-১৩ গোলে ইয়েমেন হ্যান্ডবল দলকে হারায়। প্রথমার্ধে বাংলাদেশ ১৯-৩ ব্যবধানে এগিয়ে ছিল।
মহিলা বিভাগে বাংলাদেশ ছাড়াও আছে আফগানিস্তান, নেপাল, ভারত, ইয়েমেন ও স্বাগতিক পাকিস্তান।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) এই আসরে পুরুষ বিভাগে খেলছে আফগানিস্তান, ভারত, ইয়েমেন, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল ও স্বাগতিক পাকিস্তান।
